আমাদের কথা
সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শোকরিয়া আদায় করছি, যিনি বিচার দিনের মালিক। সাথে সাথে হুজুর মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণ যুগলে অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি সাইয়্যেদুল মোরছালীন উপাধিতে ভূষিত হয়েছেন। দ্বীনি শিক্ষা হলো আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কেননা আল্লাহ তায়ালা যাকে পছন্দ করেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমান বিশ্বে ধর্মীয় জ্ঞান অর্জন বিচ্ছিন্ন কোন জ্ঞান অর্জন নয়। তা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের মুক্তির নির্দেশনা বিদ্যমান রয়েছে।
সংক্ষিপ্ত ইতিহাস
কক্সবাজার জেলার মহেশখালীর উপজেলাধীন মাতারবাড়ী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কুহেলিয়া নদীর তীরে অজপাড়াগাঁ রাজঘাটে ১৯৮৩ ইংরেজী সালে বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী হাজ্বী তালেব আলীর অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। অতপর ০১-০১-১৯৮৯ ইংরেজী সালে দাখিল নবম শ্রেণি পর্যন্ত প্রথম অনুমোদন/স্বীকৃতি লাভ করেন এবং ০১-০৫-১৯৯৪ ইংরেজী সালে প্রথম এমপিও ভুক্ত হয়ে বর্তমান পর্যন্ত ভালো পাঠদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বিদ্যমান রয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
লক্ষ্য: শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে শিক্ষা মানবজাতির জন্য এসেছে। শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। শিক্ষার মাধ্যমেই যে কোন জাতি উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। তাই এলাকার শিক্ষা অনুরাগীগণ শিক্ষার বিস্তার ঘটানোর জন্য অত্র মাতারবাড়ী রাজঘাট রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
উদ্দেশ্য: শিক্ষার মাধ্যমে দেশকে উন্নত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব শিক্ষাই হলো মানব কল্যাণের প্রথম ধাপ শিক্ষা ছাড়া কোন জাতি তার সঠিক পরিচয় দিতে পারে না। সুতরাং শিক্ষা মানুষের জীবনের সাথী, শিক্ষার জন্য বইকে সবচেয়ে বড় বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তবেই তার জীবন উন্নত হবে বিধায় শিক্ষার আলো সারা বাংলাদেশে বিস্তার করে গোটা দেশবাসীকে নিরক্ষর মুক্ত করতে হবে এটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য।